Most Recent Post
Home / সারাদেশ / নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জে সতেরটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার, ১২ মে সদর উপজেলা পরিষদে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।

এসময় জেলা প্রশাসক বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ক্রীড়াবিদ ও জাতির ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, আমরা চাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের গড়ে তুলুক। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার অবদান অপরিহার্য। তাই আমাদের এই ক্রীড়া সামগ্রী বিতরণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের সকল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *