Most Recent Post
Home / সারাদেশ / ফেন্সিডিল-ইয়াবা ও নগদ টাকাসহ নারায়ণগঞ্জে মাদক কারবারি আটক

ফেন্সিডিল-ইয়াবা ও নগদ টাকাসহ নারায়ণগঞ্জে মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক ;নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইল এলাকায় র‍্যাব-১১’র অভিযানে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

‎র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বাহিনীটি জনগণের আস্থা অর্জন করেছে।

‎গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নারায়ণগঞ্জ সদর এলাকার বিভিন্ন স্থানে মাদক কেনাবেচার একটি সক্রিয় চক্র দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল, যা স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

‎এরই ধারাবাহিকতায় সদর থানাধীন বাবুরাইল এলাকার জনৈক পলাশের পরিত্যক্ত বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মোঃ হোসেন (৩০), পিতা রতন মিয়া, মাতা মোছাঃ সাফিয়া বেগম, স্থায়ী ঠিকানা বাবুরাইল, সদর, নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ বোতল ফেন্সিডিল, ১৩৫ পিস ইয়াবা এবং নগদ ৩০,০২০/- টাকা উদ্ধার করা হয়।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান শেষে স্থানীয় এলাকাবাসী র‍্যাবের এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

‎র‍্যাব-১১ আরও জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *