নিজস্ব প্রতিবেদক;নারায়ণগঞ্জ সদর এলাকায় অনলাইন জুয়ার কার্যক্রমের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে ২ জন এজেন্টসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১২ মে) র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের আভিযানিক দল সদর থানাধীন রাসেল পার্কসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরবর্তীতে
র্যাব-১১ জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র ও আলোচিত অপরাধ দমনে কাজ করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে জনআস্থা অর্জনে সক্ষম হয়েছে বাহিনীটি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট মো. ছোয়াদ (২৬) ও মো. রবিন বেপারী (২৪)-কে গ্রেফতার করা হয়। তাদের সহযোগী হিসেবে হৃদয় চন্দ্র সাহা (২৮), জসিম উদ্দিন (২৫), মো. মৃদুল (১৯) এবং মো. অহিদুল ইসলাম ইমন (২৮)-কেও আটক করা হয়।
র্যাব-১১ আরও জানায়, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
Bangladesh Pratinioto news site