Most Recent Post
Home / বরিশাল বিভাগ / বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি: 

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬।মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ্ তাছলিমা আক্তার। এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা,সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাওাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ , নার্সিং ইনস্টিটিউট বরগুনার ইন্সট্রাক্টর ইনচার্জ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন,নার্সরা স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি। একজন নার্স শুধু চিকিৎসা সহায়তাই দেন না, রোগীর সাহস, ভরসা ও মানসিক শক্তির জায়গা হয়ে ওঠেন। একটি মানবিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও ক্ষমতায়িত নার্সিং ব্যবস্থার বিকল্প নেই।তিনি আরও বলেন,বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের উন্নয়নের সঙ্গে সঙ্গে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ এবং যথাযথ সম্মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নার্সদের প্রতি সম্মান ও সহযোগিতা বাড়াতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সার্বক্ষণিক সেবা, মানবিক আচরণ ও চিকিৎসা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধিতে নার্সদের ভূমিকা অপরিসীম। তাই আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়। পুরো আয়োজন ঘিরে নার্সিং শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসবমুখর?

About bdpratinioto

Check Also

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের সকল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *