নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন এবং ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় শাহীন (৫০) নামের এক ব্যক্তির কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৬ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শাহীন (৫০), রবিন হোসেন, পাভেল, আলামিন, মোরশেদ আলম ওরফে মইশা (৪১), জসিম (৪২) এবং আহসান উল্লাহ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,মাদক ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান,গ্রেফতারকৃতদের পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়
Bangladesh Pratinioto news site