Most Recent Post
Home / জাতীয় / করোনায় আরো ২৪৮ মৃত্যু, শনাক্ত ১২৬০৬

করোনায় আরো ২৪৮ মৃত্যু, শনাক্ত ১২৬০৬

অনলাইন ডেস্ক:  করোনায় আক্রান্ত হয়ে আরও ২৪৮ জন মৃত্যুবরণ করেছেন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট ২২ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২ আগস্ট ২১ হাজার এবং গত ২৮ জুলাই মৃত্যু ২০ হাজার ছাড়ায়। সে হিসেবে সবশেষ চার দিনে একহাজার মৃত্যু হলো।  গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে করোনাতে আক্রান্ত রোগী শনাক্ত হলেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হলেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ৪৮ হাজার ৮০৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ হাজার ১৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হলো ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৩২ হাজার ৩২২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ১১ হাজার ৩৭১টি। গত একদিনে করোনাতে রোগী শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৬ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২৪৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩৮ জন ও নারী ১১০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৮২২ জন ও নারী সাত হাজার ৩২৮ জন।মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৯ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে আটজন ও ময়মনসিংহ বিভাগে আটজন।এ ছাড়া সরকারি হাসপাতালে ২০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন ও বাসায় ছয়জন মারা গেছেন। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

About bdpratinioto

Check Also

জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আলোকে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে সংসদে সংশোধনের তাগিদ দিয়েছেন সুজন সম্পাদক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *