ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত শাকের মিয়া ওরফে শাকের মাঝি (৪২)কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে টেকনাফ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডারডেইল এলাকার বাসিন্দা শাকের মাঝিকে গ্রেফতার করা হয়। তিনি কবির আহমদের ছেলে।
পুলিশের…
Bangladesh Pratinioto news site