Most Recent Post
Home / Uncategorized / সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেন

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেন

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিলন হোসেন।তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক।আজ বুধবার (১৩ মে) দুপুর ১২টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি এক কার্যকরী সভায় তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সমিতির সদস্যরা।নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিলন হোসেন বলেন, ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসা সেবা, সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম জোরদার করা হবে।পাশাপাশি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

About bdpratinioto

Check Also

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *