সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ডিলার পঙ্কজের দুই প্রধান সহযোগীকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার নতুন হাসননগর এলাকার বাবর আলীর ছেলে মো. তাজুল ইসলাম (৪০) এবং আফতাবনগর এলাকার মো. ময়না মিয়ার পুত্র মহিনুল হক (২২)।
বুধবার সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ছদ্মবেশ ধারণ করে এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে গ্রেপ্তার করেন।মাদকের বিস্তার রোধে পুলিশের এই কৌশলী অভিযান এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Bangladesh Pratinioto news site