Most Recent Post
Home / সারাদেশ / আমতলীতে দূর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন

আমতলীতে দূর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন

আসাদুজ্জামান, আমতলী  (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে খুরিয়ার খেয়াঘাট এলাকায় দূর্বৃত্তের অস্ত্রের কোপে মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। জানাগেছে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মো. জয়নাল মৃধার ছেলে।

পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন শামসুল হকের বাড়ির বিপরীতে খালের পাড়ে বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ডাক চিৎকারে শব্দ পায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। ওই হাসপাতালের কর্মরতরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভেন্দু রায় বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল।

অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ছোট বোন শাহিনুর বলেন, আমার ভাইকে যারা এমন নৃশংসভাবে হত্যা করেছে আমি তাদের শাস্আতি দাবী করছি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। মাদকসংক্রান্ত কোনো বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। খবর পেয়ে ওই রাতের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *