Most Recent Post
Home / সারাদেশ / পাঁচবিবিতে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন

পাঁচবিবিতে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :বিজিবি কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া রেলগেটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১’টার আটাপাড়া রেলগেটে মামলা প্রত্যাহার সহ নিরাপরাধ দোকানদারের মুক্তির দাবিতে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে আটাপাড়া রেলগেট দোকান মালিক ও বাজার কমিটি।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, গত ৮’ই মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আ: রশীদ ঔষধ ক্রয়ে আসেন আব্দুল হাকিমের দোকানে। তিনি ঔষধের দাম কম দিতে চাইলে হাকিমের ছেলে মোঃ আবু ইউসুফ ছাব্বির বিক্রয় করতে অস্বীকৃতি জানায়। বিজিবি সদস্য ক্ষিপ্ত হয়ে তোমাকে দেখে নিব বলে চলে যায়। পরদিন রাত সাড়ে ১০’টায় বাবা ছেলে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় বিজিবি আমাদের পথরোধ করে। এসময় বিজিবি নিজের পকেট থেকে নেশার ইনজেকশন বের করে বলে পাইছি। হাকিম বলেন, আমাকে ও ছেলেকে আটাপাড়া ক্যাম্পে ধরে নিয়ে যায়, আমাকে ছেড়ে দিলেও ছেলেকে গাড়িতে করে জয়পুরহাট নিয়ে যায়। পরদিন মাদক মামলায় ছেলেকে জেল হাজতে পাঠায়। আমার নিরাপরাধ ছেলের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, হোটেল শ্রমিক ইয়াদুল ইসলাম সহ ইউসুফের বাবা-মা।

আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করে নাই।

আকতার হোসেন বকুল

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *