Most Recent Post
Home / সারাদেশ / ভূমি সেবা-২০২৬ উপলক্ষে বরগুনায় প্রস্তুতি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ভূমি সেবা-২০২৬ উপলক্ষে বরগুনায় প্রস্তুতি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

সোহরাব বরগুনা প্রতিনিধি:জনসাধারণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে বরগুনায় “ভূমি সেবা”-২০২৬ উপলক্ষে প্রস্তুতি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে ২০২৬) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সজল চন্দ্র শীলসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেস কনফারেন্সে বক্তারা জানান, ভূমি সংক্রান্ত সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নানা কার্যক্রম হাতে নিয়েছে। ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও ম্যাপ সংক্রান্ত সেবা ডিজিটাল পদ্ধতিতে সহজীকরণের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, “ভূমি সেবা সপ্তাহ”-২০২৬ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম, সেবা প্রদান ও গণশুনানির আয়োজন করা হবে। জনগণকে ভূমি অফিসমুখী সেবার পরিবর্তে প্রযুক্তিনির্ভর সহজ সেবা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
প্রেস কনফারেন্স শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং ভূমি সেবা কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ১৭-৫-২৬ ইং

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *