Most Recent Post
Home / সারাদেশ / শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

সেলিম মাহবুবঃ সুনামগঞ্জ-৫, নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, শিক্ষকদের হাতে আমাদের সন্তান নিরাপদ। সন্তাদের-কে আমরা আপনাদের হাতে তুলে দেই। শিক্ষকরাই তাদের-কে সু-শিক্ষা দিয়ে দেশ পরিচালনার জন্য প্রস্তুত করেন। আমাদের সন্তানের দায়িত্ব শিক্ষকরাই পালন করে থাকেন।

শিক্ষকরা আমাদের এবং সমাজের সন্মানিত লোক। আমরা আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলার জন্য শ্রম ও ঘাম দিয়ে চেষ্টাকারী শিক্ষকদের অবদান কখনো ভুলতে পারিনা। আমরা আশাবাদী সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এসব ব্যাপারে আরো অনেক সচেতন হবেন।

তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ফান্ডে দুই লক্ষ টাকা প্রদানের ঘোষণা দিয়ে বলেন, উপজেলা পরিষদের বিল্ডিংয়ে একটি কক্ষ শিক্ষকদের সভা-সমাবেশের জন্য বরাদ্দ দেয়ার চেষ্টা করবেন। মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি মেধা বৃত্তি চালু করা এবং প্রতি বছর বৃত্তির আয়োজন করার কথা বলে তিনি বলেছেন এ ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

মাধ্যমিক শিক্ষকদের বৈষম্য ও পেনশনের ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে সরকার আন্তরিক রয়েছে। এ বৈষম্য দূর করতে ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে একটি সভা হয়েছে। আগামী সংসদ অধিবেশনে তিনি বিষয়টি উত্থাপন করবেন।

শনিবার বিকেলে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির
অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন এসব কথা বলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুদু মিয়ার পরিচালনায়
অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দিদার চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির উপদেষ্টা মো.নাসির উদ্দিন, সাবেক সভাপতি জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর আহমদ, শিক্ষক আবু নোমান মোঃ মাশরুর, শংকর চন্দ্র চৌধুরী, কামাল উদ্দিন, কবিরুল ইসলাম, আবুল কাশেম মোঃ ফরিদ উদ্দিন, সাজিদুর রহমান, মাওলানা আব্দুল মুকিত, মো.আবুল কালাম আজাদ, বিপ্লব কান্তি দাস, রেজাউল করিম, মনসুর আলী, সোহরাব হোসেন, গোলাম নবী রিপন, সাগর আহমদ, মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.আব্দুল আহাদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব্বির আহমেদ, ছাতক সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সমিতির উপদেষ্টা ফজলুল করিম বকুল।

উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান, শফিউর রহমান, আসাদুজ্জামান, আনোয়ার হোসেন, ছালেক মিয়া, আব্দুল গনি, আব্দুল ওয়াহাব, শেখ রবিউল ইসলাম, নাছির উদ্দিন, মো. জয়দুল ইসলাম, বরুন কান্তি দাস, আজিজুল হক, এ এইচ কামাল উদ্দিন, আবু রায়হান খান, পারভেজ মিয়া, শাহ আমিনুল হক, বকুল চন্দ্র রায়, মিছবাহ উদ্দিন, কামরুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. আজিম উদ্দিন ও গীতাপাঠ করেন শিক্ষক রামানন্দ চক্রবর্তী।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *