Most Recent Post
Home / সারাদেশ / গভীর সমুদ্রে ভাসমান বোট উদ্ধার, প্রাণে বাঁচলেন ১৪ জেলে

গভীর সমুদ্রে ভাসমান বোট উদ্ধার, প্রাণে বাঁচলেন ১৪ জেলে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।

তিনি জানান, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার চলতি বছরের ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড নিয়মিত সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলে থাকা কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাডারে একটি বোটকে ভাসমান অবস্থায় শনাক্ত করে। পরে বোটটির কাছে গিয়ে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় বোটটি।

একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে বোটটি কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে টানা তিনদিন ভাসতে থাকে। পরে কোস্ট গার্ড সদস্যরা বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উদ্ধার হওয়া বোট ও জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *