Most Recent Post
Home / সারাদেশ / নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :Climate Resilient Campus Initiative প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অফ বাংলাদেশ’কে অগ্নি-নির্বাপণ সরঞ্জাম প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ২১ মে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এসব সরঞ্জাম সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফির হাতে তুলে দেন।

বিতরণকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- ২টি ফায়ার স্যুট, ২০টি হেলমেট, ২০ জোড়া গাম বুট, ২০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২০টি ভেস্ট, ২০টি সেফটি মাস্ক, ১টি ফার্স্ট এইড বক্স, ২০টি বাঁশি ও ২০টি টর্চ লাইট।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল নারায়ণগঞ্জের কয়েমপুর এলাকায় জেলা কারাগারের পার্শ্ববর্তী স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় লজিক অফ বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নি নির্বাপনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের। স্বেচ্ছাসেবীদের এই সাহসী ভূমিকাকে উৎসাহিত করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

সরঞ্জাম বিতরণকালে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের এমন ইতিবাচক কাজের অংশ হতে পেরে উপজেলা প্রশাসন আনন্দিত। দুর্যোগ মোকাবিলায় তরুণদের এগিয়ে আসা আমাদের জন্য অনুপ্রেরণার। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন ভালো কাজের সাথে এবং শিক্ষার্থীদের সাথে থাকতে আগ্রহী।”

তিনি আরও বলেন, “Climate Resilient Campus Initiative-এর মূল লক্ষ্য নিরাপদ, টেকসই ও স্মার্ট শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা। এরই অংশ হিসেবে স্বেচ্ছাসেবীদের সক্ষমতা বাড়াতে এই সরঞ্জাম দেওয়া হলো।”

অনুষ্ঠানে লজিক অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মাশরুর পারভেজ রাফি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই সহযোগিতা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকতে আমরা আরও প্রস্তুত থাকব।”

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *