Most Recent Post
Home / সারাদেশ / কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্বার

কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্বার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি;কুমিল্লা সদর বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ নেশাজাতীয় ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্বার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

বিজিবি সুত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার মধ্য রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় অবৈধ নেশাজাতীয় ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে বিজিবি। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *