Most Recent Post
Home / সারাদেশ / বরগুনায় সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বরগুনায় সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি ও সুফল নিয়ে প্রেস ব্রিফিং ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফ কর্মসূচির বাস্তবায়ন ও প্রভাব তুলে ধরা হয় এ আয়োজনে।

শনিবার (২৩ মে) জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

সভায় জানানো হয়, বরগুনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে ৫১টি খাল খননের কাজ চলমান রয়েছে। এছাড়া জেলার ২১ হাজার কৃষকের ১৮ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও নারীর জন্য গাড়ি কর্মসূচির সুফল এবং বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়।

জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, সরকারের প্রদত্ত সুবিধাগুলো স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের মাঝে পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। তিনি এসব জনমুখী উদ্যোগের তথ্য সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সেলিম মাহমুদ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বরগুনার পরিবেশ সুরক্ষা ও দীর্ঘমেয়াদি উন্নয়নে বৃক্ষরোপণ এবং খাল খনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *