সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের ‘নগ্ন হস্তক্ষেপের’ প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন গ্রাহক ফোরাম। রোববার বিকেলে ইসলামী ব্যাংক সাঁথিয়া শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন । কর্মসূচিতে ইসলামী ব্যাংকের গ্রাহক আব্দুস সালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সাথিয়া ফিলিং স্টেশন এর মালিক মাওলানা আব্দুল মালেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা প্রমুখ
বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে এবং গ্রাহকদের মধ্যে অনাস্থা তৈরি করছে। তারা বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে তার পদে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে “ক্ষমতালোভী ও ব্যাংক ধ্বংসকারী” উল্লেখ করে তাকে অবিলম্বে বহিষ্কার এবং শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।পাশাপাশি ইসলামী ব্যাংকের কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের “অবৈধ হস্তক্ষেপ” বন্ধের আহ্বানও জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান,, ইসলামী ব্যাংকিং খাতকে দুর্বল করার সকল প্রকার অপচেষ্টা বন্ধ করতে হবে। এছাড়াও ইসলামী ব্যাংক ধ্বংসের নীল নকশা প্রস্তুতকারী আলোচিত ব্যবসায়ী এস আলমকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে যথাযথ বিচার কার্যকর করার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শুভাকাঙ্ক্ষী,ব্যবসায়ী ও সচেতন মহল ইসলামী ব্যাংকের সক্রিয়তা , স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান ।
Bangladesh Pratinioto news site