Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় র‌্যাব অভিযান, উদ্ধার ৬

টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় র‌্যাব অভিযান, উদ্ধার ৬

ফরহাদ রহমানস্টাফ রিপোর্টার, কক্সবাজার;কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ১ বাংলাদেশি ও ৫ রোহিঙ্গাসহ মোট ৬ জনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় চক্রের এক নারী সদস্যকে বিপুল পরিমাণ মায়ানমারের মুদ্রা (কিয়াট)সহ গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মো. আলী আজগরের বাড়িতে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের আস্তানার সন্ধান পায়।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চক্রের এক সক্রিয় নারী সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে ১ লাখ ৫১ হাজার ৬০০ কিয়াট জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছিল। একই সঙ্গে ভিকটিমদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হচ্ছিল।

উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিক যুগল বড়ুয়া জানান, তাকে উখিয়ার কুতুপালং এলাকা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে সেখানে নিয়ে যাওয়া হয়। অন্যদেরও একই কৌশলে আটকে রাখা হয়েছিল।

র‌্যাব আরও জানায়, ভিকটিমদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে প্রত্যেকের পরিবারের কাছে ৩ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের জোরপূর্বক সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর হুমকি দেওয়া হতো।

ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আটক নারী সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানবপাচার দমন ও প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে

About bdpratinioto

Check Also

ইখতিয়ার রহমান কবির পক্ষ থেকে গলাচিপা ও দশমিনা উপজেলা বাসি কে অগ্রিম পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি;আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পটুয়াখালী জেলা গলাচিপা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *