পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়ার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন পটিয়া
পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমদ।
সাবেক ছাত্রনেতা ও বু-আলী কালন্দর শাহ (রহ:) ওরশ পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমদ
এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, উৎসর্গ ও ত্যাগের মহিমায়, হিংসা হানাহানি বন্ধ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্টা করা।
আসুন আমরা প্রতিবছর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয় পবিত্র ঈদুল আজহা পানন করি। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, দলমত নির্বিশেষে ধনী-দরিদ্র প্রতিটি ঘরে-ঘরে।
তিনি পটিয়া উপজেলা, পৌরসভা, ৮ নম্বর ওয়ার্ডের জনগণে প্রতি গভীর ভালোবাসার অনুভূতি প্রকাশ করে
বলেন, মানুষের সুখে-দুখে সবসময় পাশে
থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। আগামীতেও আপনাদের সেবা করে যেতে চাই। ভালো মন্দ মানুষ বেছে নেবে সৎ কর্মে। তাই ঈদের খুশি
যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক মহান রাব্বুল আলামিনের দরবারে সেই প্রার্থনাই করি। সেই সাথে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সচেতন থেকে সকলের সহযোগিতা দোয়া ও ভালোবাসা কামনা করেন। ঈদ মোবারক।
Bangladesh Pratinioto news site