Most Recent Post
Home / Uncategorized / পাঁচবিবি বাজার মধুমাসের লিচুতে সয়লাব

পাঁচবিবি বাজার মধুমাসের লিচুতে সয়লাব

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

৫ জুন/ ২০২৬ মধুমাস জ্যৈষ্ঠের আগমনী বার্তায় জয়পুরহাটের পাঁচবিবি বাজার সয়লাব রসালো ফল লিচুতে। দিনাজপুরের বাগান থেকে সরাসরি আনা টাটকা, মিষ্টি ও সতেজ লিচুতে ভরে গেছে বাজারের ফুটপাত ও দোকানগুলো। আকার ও জাতভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে মধুমাসের জনপ্রিয় এই লিচু ফল। পাঁচবিবিরের ফলের দোকান ও কিছু মৌসুমী ফল ব্যাবসায়ীরাও ফুটপাত অলিগলি ঝুড়িতে করে থরে থরে সাজিয়েছে লিচু। ঝুড়িতে দেখা যায় বোম্বাই, বেদানা, চায়না-৩ ও মাদ্রাজি জাতের লিচু। পাতাসহ ঝুড়ি ভর্তি টসটসে লাল লিচু ক্রেতাদের নজর কাড়ছে। শ প্রতি লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। তবে চায়না-৩ আকারে বড় ও মিষ্টি লিচুর দাম ৭০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে।

লিচু বিক্রেতা চান মিয়া বলেন, দিনাজপুর বাগান থেকে সরাসরি টাটকা ও সতেজ লিচু নিয়মিত পাঁচবিবি সহ বিভিন্ন হাট-বাজারে বিক্রয় করি। বাগান থেকে গাছ পাকা লিচু ভোরে তুলে দুপুরের আগেই বাজারে চলে আসি। তাই লিচু একদম সতেজ ও তাজা থাকে। এখন চলছে গরমের মাস জ্যৈষ্ঠ এ কারণে বাজারে লিচুর চাহিদা একটু বেশি। বেচাবিক্রিও মোটামুটি ভালো। দামও ক্রেতাদের হাতের নাগালেই আছে।

অনেক ক্রেতাই বলেন, দিনাজপুরের লিচুর আলাদা একটা সুনাম আছে। গতবারের চেয়ে দামও কম মনে হচ্ছে পরিবারের সদস্যদের জন্য কিছু লিচু নিলাম। স্থানীয় কৃষি বিভাগ জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। পাঁচবিবি উপজেলাতে ছোট ছোট বাগান আছে অনেকে আবার বাসাবাড়ির পাশেও লিচুর গাছ লাগিয়েছেন ফল ধরেছে।

About bdpratinioto

Check Also

রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক রক্তাক্ত  

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীতে আঞ্চলিক মহাসড়কের উপর বাস রেখে যানজট সৃষ্টির ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *