Most Recent Post
Home / Uncategorized / নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ১,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ১,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ ;নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎শুক্রবার ০৫ জুন রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকায় মেসার্স একতা ট্রেডার্স-এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নান-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাস-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবির পাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মকবুল আহম্মদ।

‎ডিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১৫০ (এক শত পঞ্চাশ) গ্রাম, জব্দ করা হয়।

‎এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নান জানান,
‎নারায়ণগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও মাদকের বিস্তার রোধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা অব্যাহত থাকবে।

‎এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About bdpratinioto

Check Also

‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলেই চালকের মৃত্যু

শেখ নিয়াজ মোহাম্মদ, নিজস্ব প্রতিবেদক: ‎ ‎নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *