নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ
Posted By :
bdpratinioto
জুন ১৪, ২০২৬
সারাদেশ
33 Views
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ (Startup, Science project and innovation idea showcasing)-এর জেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
রবিবার (১৪ জুন) নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এই মেলা ও প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞানমনস্কতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা নতুন প্রজন্মকে প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্যোগে আরও এগিয়ে নেবে।” অনুষ্ঠান শেষে তিনি বিজয়ী দল ও প্রতিযোগীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় স্থান পাওয়া ক্ষুদে বিজ্ঞানী ও তরুণ স্টার্টআপদের চমৎকার সব প্রজেক্ট উপস্থিত অতিথিদের নজর কাড়ে।
অনুষ্ঠান শেষে আয়োজক ও অতিথিবৃন্দের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী এবং বিজিত উভয় দলকেই আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।
২০২৬-০৬-১৪