Most Recent Post
Home / সারাদেশ / কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলায় মাঠ পর্যায়ের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে নতুন নিয়মে পরিচালিত এই নিয়োগ কার্যক্রমে প্রথম ও দ্বিতীয় দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)-এ অংশ নেন।

তৃতীয় দিনের পরীক্ষায় প্রার্থীদের পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং-এর মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত ও জালিয়াতি প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়। যোগ্য প্রার্থীদের ফেস ডিটেকশন (Face Detection) ক্যামেরায় ছবি সংরক্ষণ করা হয়েছে, যাতে প্রকৃত প্রার্থীর পরিবর্তে অন্য কেউ লিখিত পরীক্ষায় অংশ নিতে না পারে।

তিন দিনের বাছাই কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে কক্সবাজারের পুলিশ সুপার বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। তিনি চাকরিপ্রার্থীদের দালাল, প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। এ সময় নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সব কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।

 

About bdpratinioto

Check Also

মায়ানমারে পাচারের সময় কোস্ট গার্ডের অভিযানে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ

মাজিবুল হক : স্টাফ রিপোর্টার টেকনাফ: চট্টগ্রামের পতেঙ্গা থানার বহিঃনোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *