ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে আব্দুর রহমান নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
Posted By :
bdpratinioto
জুলাই ২৭, ২০২৬
রংপুর বিভাগ, সারাদেশ
16 Views
মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত ফাইভ স্টার ক্লাব এর আয়োজনে আব্দুর রহমান নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই হাজির মোড় সংলগ্ন পুরাতন সরকারি কলেজ মাঠে খেলার আয়োজন করা হয়।
সন্ধ্যা ৬ ঘটিকায় হতে রাত্রি ১২ ঘটিকা পর্যন্ত মোট ৮ টি দলের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ফাইভ স্টার ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর সার্বিক পরিচালনায় সভাপতিত্ব করেন ফাইভ স্টার ক্লাবের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মুকুল। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম মন্টু, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম নুরু, যুবদল নেতা মোঃ বেলাল উদ্দিন ডেভিড, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ারুল হক, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এ এম শাহেদ ইসলাম,ফাইভ স্টার ক্লাবের অর্থ সম্পাদক মোঃ আশরাফুল আলম।
ফাইনাল খেলায় পৌর সভার ৪ নং ওয়ার্ড টিম ও টাওয়ারের মোড় ফুটবল একাদশ। খেলা অমিমাংসিত থাকায় ট্রাইবেকার এর মধ্যে টাওয়ারের মোড় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চাম্পিয়ান ও রানার্সআপ দল কে প্রাইস মানি প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন ফুলবাড়ীর প্রখ্যাত ফুটবল খেলোয়াড় মোঃ শহীদুজ্জামান বাবু। শেষে শুভ খেলাঘরের পক্ষ থেকে প্রতিটি টিমের ম্যান অফ দ্যা ম্যাচ কে মেডেল প্রদান করা হয়।
২০২৬-০৭-২৭