Most Recent Post
Home / সারাদেশ / উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ২৫ জুলাই রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র‌্যাব-১৫-এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক ই-জি/২ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি নুরুল আমিন (৩৫)কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নুরুল আমিন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, মাদক মামলায় আদালত নুরুল আমিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নুরুল আমিনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

About bdpratinioto

Check Also

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা ,রাজবাড়ী জেলা প্রতিনিধি :রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকারে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *