Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য, ধর্ষণ মামলার এক আসামি এবং চুরি মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল আজিজ, এসআই (নিঃ) আবু বাকার সিদ্দিক, এসআই (নিঃ) আজিজুল ইসলাম, এসআই (নিঃ) মনির হোসেন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও দাউদকান্দি উপজেলা যুবলীগের পৌর শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি হিসেবে পরিচিত এজাহারভুক্ত আসামি পিএস মো. সানি হাসান (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে।

এরপর রাত ২টা ৩০ মিনিটে মালিগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রমজান (২৯)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার দোনারচর এলাকার বাসিন্দা এবং বায়নগর বাজারের এস আলম সুপার মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। একই রাতে রাত ৩টা ৩০ মিনিটে পৌরসভা এলাকা থেকে চুরি মামলার আসামি মো. রিপন (৩১)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পালাশ জানান, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

About bdpratinioto

Check Also

কুমিল্লায় গত তিন বছরে ১০ ও ৬০ বিজিবির অভিযানে জব্দ ৫২ কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় গত তিন বছরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১০ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *