সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান, তিন আসামি গ্রেপ্তার
Posted By :
bdpratinioto
জুলাই ২৯, ২০২৬
নারায়ণগঞ্জ
35 Views
মোঃ সাব্বির হোসেন সানি স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ১ জন, বৈষম্যবিরোধী মামলার ১ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে ২৮ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রিফাত (২৪), পিতা: কবির হোসেন, স্থায়ী ঠিকানা: শিমরাইল (উত্তরপাড়া), থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ এবং মো. সাগর আহম্মেদ (২৮), পিতা: মো. অভিত, স্থায়ী ঠিকানা: কদমতলী, থানা: বাঞ্ছারামপুর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান ঠিকানা: মুক্তিনগর নয়া আটি, ৩ নম্বর ওয়ার্ড, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সর্বদা আন্তরিক। ধর্ষণ, মাদক, সন্ত্রাস, ওয়ারেন্টভুক্ত আসামিসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
২০২৬-০৭-২৯