Most Recent Post
Home / আইন আদালত / খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বসছে না সুপ্রিম কোর্ট

খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বসছে না সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকছে আজ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ সিদ্ধান্ত নিয়েছেন।গতকাল বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে সিএমএইচে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন আবদুল মতিন খসরু। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গত ২৮ মার্চ রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে ১ এপ্রিল তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। গত ৩ এপ্রিল অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে সিএমএইচের আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। ৬ এপ্রিল সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে আইসিইউতে নেওয়া হয়।

About bdpratinioto

Check Also

বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *