Most Recent Post
Home / বিনোদন / দেশে ১০০ পপুলার নায়িকা থাকলে তার মধ্যে আমি একজন : পলি

দেশে ১০০ পপুলার নায়িকা থাকলে তার মধ্যে আমি একজন : পলি

নব্বই দশকের শেষ দিকে ঢাকাই চলচ্চিত্রে চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের অন্যতম পলি। চলচ্চিত্রে এসেই বেশকিছু সিনেমায় অভিনয় করেন। সেসময়েই চলচ্চিত্রে খেতাব পান অশ্লীলতার।  দীর্ঘদিন ধরে পর্দার আড়ালেই রয়েছেন তিনি। তাকে সর্বশেষ দেখা গিয়েছে ২০১২ সালে ‘এক নম্বর আসামী’ সিনেমায়। এরপর থেকে আর থাকে সিনেমায় দেখা যায়নি।

বর্তমানে সিনেমা ছেড়ে ব্যবসায় ব্যস্ত এই নায়িকা বলেন, আমাদের দেশে ১০০ যদি পপুলার নায়িকা থাতে তবে তার মধ্যে আমি একজন।

বর্তমানে স্বামী-সন্তানের সঙ্গে গুলশানে থাকছেন পলি। করছেন এগ্রো বিজনেস। পোল্ট্রি ফিডের একটা কোম্পানি আছে তাদের। ওই কোম্পানির ডিরেক্টর বর্তমানে পলি। পাশাপাশি একটা বুটিক হাউজও পরিচালনা করছেন  এক সময়ের এই চিত্রনায়িকা।

পলি বলেন, সিনেমায় প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করেছি। অনেক সিনেমা প্রযোজনাও করেছি। রোদের মধ্যে দাঁড়িয়ে শুটিং করতে হয়েছে।  এত কষ্ট করেছি, সেটার ফলাফল ওইভাবে পাইনি। যদি আয়ের দিক দিয়ে হিসেব করি তখন আমার কষ্ট হয়েছে বেশি, কিন্তু আয় হয়েছে কম। এখন আমার কষ্ট কম, আয় হচ্ছে বেশি। এক্ষেত্রে আমি বলতে পারি আগের তুলনায় ভালো আছি।

About bdpratinioto

Check Also

দিলীপ সাহেব আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিলেন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা দিলীপ কুমার। ২০২১ সালের ৭ জুলাই মারা যান ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *