Most Recent Post
Home / আন্তর্জাতিক / নির্বাচনের ২ দিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ

নির্বাচনের ২ দিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ

বাংলাদেশ প্রতিনিয়ত বিশ্ব ডেস্ক: নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারীরা জড়ো হয়। তারা দুর্নীতিবাজ নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চান না বলে স্লোগান দেন ও বিক্ষোভ প্রদর্শন করেন। খবর রয়টার্সের।

ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবারের বিক্ষোভটি ছিল আগের যেকোনো বিক্ষোভের চেয়ে অনেক বড়। যেখানে ২০ হাজার মানুষ অংশ নিয়েছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে না পারা, ঘুষ, স্বজনপ্রীতি, জালিয়াতি, দুর্নীতিসহ নানারকম অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর জন্য এবারের নির্বাচনটা সত্যিকার অর্থেই একটা অগ্নিপরীক্ষা। এখন দেখার বিষয় এই পরীক্ষায় তিনি কিভাবে উতরান।

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *