Most Recent Post
Home / জাতীয় / প্রধানমন্ত্রীকে ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন মমতা

প্রধানমন্ত্রীকে ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন মমতা

আম পাঠানোর জন‌্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‌্যায়।শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে মমতা বন্দোপাধ‌্যায় লিখেছেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে।’

রোববার (৪ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে এক ট্রাক হাঁড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেনাপোল বন্দর দিয়ে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার ভারতে পাঠানো হয়।

বুধবার সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকেও আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About bdpratinioto

Check Also

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনার বিচার খুব ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *