নুরুল আমিন, ফুলপুর, ময়মনসিংহ:ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে বুধবার সকালে নিজ কার্যালয়ে মতবিনিময় করেছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করতে পারে।
মাদক, ইভটিজিং, নারী নির্যাতন সহ সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকরা তথ্য প্রধানের মাধ্যমে সহযোগিতা করলে আমরা তদন্তপূর্বক তড়িৎ ব্যবস্থা নিতে পারি।

এ সময় ওসি আব্দুল্লাহ আল মামুন ফুলপুরে কর্মরত সাংবাদিকদের লেখা বিভিন্ন সংবাদেরও প্রশংসা করেন। মত বিনিময়কালে সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, ফুলপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাপ্তাহিক ফুলপুর সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুকুল, ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদ ফুলপুর প্রতিনিধি মোঃ নুরুল আমিন, ফুলপুর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আমাদের সময় ফুলপুর প্রতিনিধি মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের ফুলপুর প্রতিনিধি এটিএম রবিউল করিম রবি, যুগ্ম সম্পাদক ভোরের কাগজের ফুলপুর প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ ফুলপুর প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা খান,
বাংলাদেশ প্রতিদিন ফুলপুর প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ টুডের ফুলপুর প্রতিনিধি সেকান্দর আলী, একুশে সংবাদের ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান, দৈনিক জনতার ফুলপুর প্রতিনিধি সিদ্দিকুল হাসান, দৈনিক দিনকাল ফুলপুর প্রতিনিধি আব্দুস ছাত্তার, দৈনিক কালের আলো ফুলপুর প্রতিনিধি রাকিবুল হাসান মাহফুজ, বিজনেজ বাংলাদেশের ফুলপুর প্রতিনিধি ইয়াকুব আলীসহ ফুলপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
Bangladesh Pratinioto news site