Most Recent Post
Home / জাতীয় / ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ৫৪ লাখ টিকা

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ৫৪ লাখ টিকা

চীন থেকে কেনা সিনোফার্মের ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ করোনা টিকা ঢাকায় পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এসব টিকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর শামসুল হক বিমানবন্দরে টিকা গ্রহণ করেন। আগামী কয়েক সপ্তাহে আরও অনেক টিকা দেশে আসবে বলেও জানান তিনি। ‘বেক্সিমকো থেকে দ্রুতই এসব টিকা দেশের সব প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে।’

এর আগে, শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় চীনা দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে টিকা আসার এ খবর জানান। তিনি বলেন, ‘সিনোফার্ম থেকে কেনা ৫৪ লাখ টিকা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে।গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়।

এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়। এরপর কয়েক ধাপে চীন থেকে কেনা এবং উপহারের টিকা আসে।

এদিকে, শুক্রবার টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের টিকা দেওয়ার সক্ষমতা অনেক। আপনারা জানেন যে প্রায় একদিনই আমরা ৩৪ লাখ টিকা দিয়েছি। এছাড়া আমরা বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কোভ্যাক্সের আওতায় ১৮ লাখ টিকা পেয়েছি। এর আগে ১০ লাখ পেয়েছি। এ মাসে আমরা আশা করছি যে চীন থেকে ২ কোটি টিকা পাব এবং এ বিষয়টি আপনাদের আগেই জানিয়েছি এবং টিকা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কার্যক্রম আরও বেগবান হবে।

About bdpratinioto

Check Also

জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আলোকে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে সংসদে সংশোধনের তাগিদ দিয়েছেন সুজন সম্পাদক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *