Most Recent Post
Home / রাজনীতি / রংপুর জেলার পীরগাছায় নৌকার মনোনয়ন পেলেন রাজাকার পুত্র শাহিন

রংপুর জেলার পীরগাছায় নৌকার মনোনয়ন পেলেন রাজাকার পুত্র শাহিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পত্র প্রথমে বিদ্যুৎ কুমার রায় পেলেও তা প্রত্যাহার করে রাজাকার পুত্র মোঃ শাহিন সরদারকে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পত্র দেয়া হয় ।

যার ফলে তৃণমূল ও ত্যগী আওয়ামীলীগ নেতাদের মনে প্রচন্ড খোভের সৃষ্টি হয়েছে। মোঃ শাহিন সরদারের পিতা মোঃ মতিয়ার রহমান একজন তালিকা ভুক্ত রাজাকার,তিনি স্বাধীনতা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে প্রত্যক্ষ ভাবে জরিত থাকার কারনে তাহার বিরুদ্দে পীরগাছা থানায় ১৩/১২/১৯৭২ ইং সালে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয় যাহার নং ০৫। মামলার আসামী তালিকার সিরিয়াল নং ১২।

শুক্রবার সন্ধ্যায় মোঃ শাহিন সরদারের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ বাজারে এক প্রতিবাদ সমাবেসের আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ, সমাবেসে বক্তারা রাজাকার পুত্র মোঃ শাহিন সরদারের মনোনয়ন বাতিলের জোর দাবি জানান, এ সময় স্থানীয় মুক্তিযোদ্দারাও উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়ে—বাংলাদেশে দীর্ঘদিনের এই বাস্তবতার বিপরীতে এবার ভিন্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *