Most Recent Post
Home / জাতীয় / করোনায় আরো ৯ মৃত্যু, শনাক্ত ২৭৮

করোনায় আরো ৯ মৃত্যু, শনাক্ত ২৭৮

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮১৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জন।

শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছেস্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪২টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ।এ পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৩ হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৩ জন। এ সময় ঢাকায় ২, রাজশাহীতে ২, খুলনায় ২, সিলেটে ১ রংপুরে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

About bdpratinioto

Check Also

পর্যাপ্ত গ্যাস মজুত, ১২ বছর নিরবচ্ছিন্ন সরবরাহের আশা

দেশে বর্তমানে মজুত থাকা প্রাকৃতিক গ্যাস দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত জাতীয় চাহিদা পূরণ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *