Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / ‎সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

‎সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

 ‎শেখ নিয়াজ মোহাম্মদ নিজস্ব প্রতিবেদক:

‎‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে ১২ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী, চুরি মামলার ১ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং অন্যান্য মামলার অপরাধে জড়িত আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। সর্বমোট ৮ জন আসামিকে আটক করা হয়।‎গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ নিরব হাসান (২৫), মোঃ হোসেন মোল্লা (৩৫), রাব্বি (৩১), মোঃ আক্তার হোসেন ওরফে কানা আক্তার (৪৮), মোঃ কালোন (২৭), মোঃ রাব্বি (২৭), সামির (২২) ও মোঃ হাফিজ শেখ (২২)। তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *