এম রহমান মামুন ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায়,আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব ভালুকা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত তু্ফ্ফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় রোগী দেখেন ডা.মাকছুদা বেগম সহযোগী অধ্যাপক কমিউনিটি মেডিসিন বিভাগ, সিবিএমসিবি, ময়মনসিংহ। শিক্ষার্থী ওঅভিভাবক সহকার প্রায় ১৩০জন রোগী দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন,এপেক্স ক্লাব অব ভালুকা ইউসি’র প্রেসিডেন্ট এপেঃ মোকছেদুর রহমান মামুন,,সেক্রেটারি ডাঃরেজাউল করিম অপু, ট্রেজারার এপেঃরফিকুল ইসলাম রিটন, ফ্লোর মেম্বার অধ্যক্ষ শামছুর রহমান,ফ্লোর মেম্বার রিয়াদ আমান।
তু্ফ্ফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় পরিচালক মুফতি শাহজাহান বলেন, এপেক্স ক্লাব অব ভালুকা কে ধন্যবাদ জানায় আমার মাদ্রাসায় সেবামূলক এই কাজটি করার জন্য। রোগী দেখতে আসা সহযোগী অধ্যাপক ডা.মাকছুদা বেগম বলেন আমি মানবসেবায় ও সেবা মূলক যে কোন কাজে এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করছি।
Bangladesh Pratinioto news site