ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মেম্বার মোঃ আনোয়ার হোসেন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়নের ৯নং চরমাদাখালী গ্রামের নব-নির্বাচিত মেম্বার মোঃ আনোয়ার হোসেন তার বাসভবনের নিজস্ব অর্থায়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
বুধবার সকালে মেম্বার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্থানীয় হতদরিদ্রদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, ৯নং বালিপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৃতীয় ধাপঃ নির্বাচনে প্রথমবার আমি মেম্বার নির্বাচিত হয়েছি, আমি হতদরিদ্র ১০০ টি পরিবারের কে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি এবং পরবর্তীতে যাদেরকে দিতে পারি নাই আবারও দেব ।
Bangladesh Pratinioto news site