Most Recent Post
Home / জাতীয় / ৫ হাজার কর্মী নেবে রোমানিয়া : পররাষ্ট্রমন্ত্রী

৫ হাজার কর্মী নেবে রোমানিয়া : পররাষ্ট্রমন্ত্রী

রোমানিয়া বাংলাদেশ থেকে পাঁচ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ কথা জানান।

ড. মোমেন বলেন, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম পাঠাবে। তারা চলতি বছরের মার্চে তিন মাসের জন্য ঢাকায় আসবে। এ সময় ৩ হাজার ৪০০ মুলতুবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। এ ক্ষেত্রে কনস্যুলার টিমের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন। কারণ, এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে।

About bdpratinioto

Check Also

আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক:  প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান রোববার (২৪ মে) সদর দফতর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *