Most Recent Post
Home / আন্তর্জাতিক / মায়ের সামনেই বোনের মাথা কেটে ঝুলিয়ে রাখল ভাই!

মায়ের সামনেই বোনের মাথা কেটে ঝুলিয়ে রাখল ভাই!

ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের লাডগাঁওর। মেয়ে পালিয়ে বিয়ে করেছেন। ‘শাস্তি’ দিতে মায়ের সামনেই তরুণীর মুণ্ডচ্ছেদ করলেন ভাই। তারপর মাথা ঝুলিয়ে দেওয়া হয় বাড়ির বারান্দায়।

প্রতিবেদনটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে প্রকাশ, ছয় মাস আগেই পুণের এক যুবকের সঙ্গে পালিয়েছিলেন ওই তরুণী। বিয়ে করে ঔরাঙ্গাবাদের একটি গ্রামে আশ্রয় নেন তারা। তারপর ৬ মাস কেটে যায়। মা-ভাইয়ের রাগ কেটে গেছে ভেবে গ্রামে ফিরে আসেন ওই তরুণী ও তার স্বামী। তরুণীর মা গিয়ে তার সঙ্গে কথাও বলে আসেন।

এক সপ্তাহ পরে আরও একবার মেয়ের বাড়িতে আসেন তার মা। তরুণীর ভাইও যান। সেখানে গিয়েই তরুণীর সঙ্গে তার ভাইয়ের বচসা শুরু হয়। এরপরে মায়ের সামনেই পূর্বপরিকল্পনা অনুযায়ী তরুণীকে খুন করেন তার ভাই।

তরুণীর স্বামী বাধা দিতে গেলে তাকেও খুন করার চেষ্টা করে তরুণীর ভাই। এরপর বাড়ির বারান্দায় তার কাটা মাথা টাঙিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের খবরে পুলিশ এসে তরুণীর মা ও ভাইকে গ্রেপ্তার করে।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *