Most Recent Post
Home / জাতীয় / বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

অমর একুশে বইমেলা-২০২২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৮তম এ বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে সবার জন্য বইমেলা উন্মুক্ত করে দেওয়া হয়।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মেলামঞ্চে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিসচিব মো. আবুল মনসুর, স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা, পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতির সভাপতি আরিফুর রহমান ছোটন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য ১১টি ক্যাটাগরিতে ১৫ বিশিষ্টজনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গা নিয়ে আয়োজিত হচ্ছে ৩৮তম অমর একুশে বইমেলা। মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবারের মেলায়। অনুষ্ঠানস্থল এবং বাহিরে বসানো হয়েছে মোট ৬টি এলইডি স্কিন।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে বইমেলা শুরুর রীতি থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার মেলা শুরু হচ্ছে মাসের মাঝামাঝিতে। মেলা আজ থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে মেলার সময় বাড়তে পারে বলে জানা গেছে।

এবার মেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত আগ্রহীদের জন্য খোলা থাকবে। তবে রাত ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এছাড়া আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টা থেকে চলবে রাত ৯টা পর্যন্ত।

About bdpratinioto

Check Also

ঢাকাতেও শুরু হচ্ছে লোডশেডিং, সংসদে প্রতিমন্ত্রীর ঘোষণা

জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে চলমান লোডশেডিং এবার রাজধানী ঢাকাতেও পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *