Most Recent Post
Home / জাতীয় / করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ৪৭৪৬

করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ৪৭৪৬

অনলাইন ডেস্ক:

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। এ নিয়ে দেশে করোনা মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনের এবং এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৭২ জন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ১৭৫টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ৭৪৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের মধ্যে ২১ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ১ জন রাজশাহী, ২ জন খুলনার, ৪ জন বরিশালের, ২ জন সিলেটের ও ২ জন রংপুরের। এর আগের ২৪ ঘণ্টায় (সোমবার) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয় এবং নতুন করে ৪ হাজার ৬৯২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ।

About bdpratinioto

Check Also

জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আলোকে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে সংসদে সংশোধনের তাগিদ দিয়েছেন সুজন সম্পাদক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *