Most Recent Post
Home / আন্তর্জাতিক / তেলের ডিপোতে আগুন, কিয়েভে বিষাক্ত ধোঁয়ার সতর্কবার্তা

তেলের ডিপোতে আগুন, কিয়েভে বিষাক্ত ধোঁয়ার সতর্কবার্তা

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে তেলের ডিপোটি থেকে আগুনের ফুলকি উড়তে দেখা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শহরটির মেয়র এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো উভয়েই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিবিসি জানায়, ইউক্রেনের স্থানীয় প্রশাসন কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে অনুরোধ জানিয়েছে।

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *