Most Recent Post
Home / জাতীয় / হজের ফিরতি ফ্লাইট ঢাকায় নামবে সোমবার ভোরে

হজের ফিরতি ফ্লাইট ঢাকায় নামবে সোমবার ভোরে

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা গতকাল শুক্রবার (৩০ জুন) শেষ হয়েছে। এবার দেশে ফেরার পালা। আগামী রোববার (২ জুলাই) দিবাগত রাতে মদিনা থেকে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ছাড়বে। সোমবার (৩ জুলাই) ভোর ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করতে সৌদি আরবে গেছেন। তাদের বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয়েছে ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে। সমান সংখ্যক ফ্লাইটে হজযাত্রীদের দেশে পৌঁছে দেবে বিমান সংস্থাগুলো।

দেশে ফেরার পর ঢাকায় হজরত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দর থেকে প্রত্যেক হাজি ৫ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন। তাই, এবার হাজিদের সৌদি আরবে জমজমের পানি না কেনার জন্য অনুরোধ জানিয়েছে হাজিদের বহনকারী তিনটি এয়ারলাইন্স। অন্যান্য বছর হাজিদের জন্য বোতলজাত সেই পানি ফ্লাইটে দিয়ে দেওয়া হতো। এবার সেই পানি আগেই থেকে বহন করে বিমানবন্দরে নিয়ে এসেছে এয়ারলাইন্সগুলো।

About bdpratinioto

Check Also

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *