Most Recent Post
Home / আন্তর্জাতিক / রাশিয়ার বিরুদ্ধে সাফল্য অসম্ভব: ইউক্রেনের জেনারেল

রাশিয়ার বিরুদ্ধে সাফল্য অসম্ভব: ইউক্রেনের জেনারেল

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: ইউক্রেনের শীর্ষ সামরিক অধিনায়ক জেনারেল অলেক্সান্ডার সিরস্কি বলছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের দ্রুত ফলাফল অর্জন করা ‘কার্যত অসম্ভব’। তিনি বলেন, রণাঙ্গনে অগ্রগতি যতটা দ্রুত হবে বলে আশা করেছিলাম তেমনটা ঘটেনি।

বিবিসিকে তিনি জানান, ইউক্রেনীয় বাহিনী বাখমুত শহরকে ঘিরে রেখেছে, যেটি দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর গত মে মাসে রুশ সেনারা দখল করেছিল। ওদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা ওডেসা অঞ্চলে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিশটিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।

বিবিসি সংবাদদাতা জনাথান বিল পূর্ব ইউক্রেন থেকে জানান, গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ অভিযানের শুরুতে জেনারেল সিরস্কি রাজধানী কিয়েভ শহরের প্রতিরক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন। গত গ্রীষ্মে খারকিভে ইউক্রেনের চমকদার এবং সফল পাল্টা আক্রমণের পেছনে তিনিই ছিলেন মূল পরিকল্পনাকারী। এখন তিনি পূর্ব ইউক্রেনের সামরিক অভিযানের প্রধান হিসাবে নতুন পাল্টা অভিযানের তত্ত্বাবধান করছেন।

About bdpratinioto

Check Also

ভূমি সেবা পেতে আর হয়রানি ও দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জনগণকে ভূমিসেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *