Most Recent Post
Home / জাতীয় / ‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত করা হয়েছে ব‌লে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
Google news

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তি‌নি একথা ব‌লেন।

আনিসুল হক ব‌লেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু পেছনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত কুশীলব‌দের চিহ্নিত করা হয়নি। তা‌দের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত করা হয়েছে। এটি অনুমোদনের জন্য দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। অনু‌মো‌দনের পর উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ সম্পর্কে জানতে পারে।

তি‌নি ব‌লেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ কারণে ক্ষমতা থাকাকালে বিচারের উদ্যোগ নেননি তিনি, বরং ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে হত্যাকারীদের বিচার বন্ধ করেছেন। বিশ্বে এরকম আইন বিরল।

১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, ২১ আগস্ট হামলার পর খালেদা বললেন, গ্রেনেড হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে বেরিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় ২১ বছর বিলম্বের কারণে সব খুনিকে এনে ফাঁসি দেওয়া কষ্টের কাজ। এমন ন্যক্কারজনক হত্যার পরও বিনা কারণে সাত জন বিচারপতি মামলা শুনতে বিব্রতবোধ করেছিলেন।

তিনি বলেন, মওদুদ আহমদ আইনমন্ত্রী থাকার সময় বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি শুরু করতে দুজন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করতে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু করেননি। এখন বিএনপির কার্যক্রম বিশ্লেষণ করে বাংলাদেশের মানুষ যদি বিচারক হয়, বঙ্গবন্ধু হত্যার অ্যাভিডেন্সে এ দেখা যাবে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

About bdpratinioto

Check Also

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *