Most Recent Post
Home / অর্থনীতি / আমতলীতে কবলা জমিতে ধান কাটাকে কেন্দ্র করে মারামারি,আহত ১

আমতলীতে কবলা জমিতে ধান কাটাকে কেন্দ্র করে মারামারি,আহত ১

আমতলীতে কবলা জমিতে ধান কাটাকে কেন্দ্র করে মারামারির,আহত ১

আসাদুজ্জামান আসাদ,আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীর আরপাংগাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে ক্রয়কৃত জমিতে ধান কাটতে যাওয়াকে কেন্দ্র করে মো: জয়নাল গাজীর ছেলে মো: নাসির গাজীকে প্রতিপক্ষ খাদিজাগংয়েরা এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছেন। এমন অভিযোগ করেছেন আহত মো: নাসির গাজী ও বাদী মো: ইব্রাহীম দেওয়ান।

গতকাল রোববার(২১ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার আরপাংগাশিয়ার তারিকাটা গ্রামের বাসিন্দা মো: নাসির(৪০)গাজীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছেন তারিকাটা গ্রামের বাসিন্দা বিবাদী (১)মোসা: খাদিজা (৪৮) স্বামী মো:আবুবকর(২)শাহিদা (৪৫) স্বামী : হাচন হাওলাদার,মোসা: সামসুন্নাহার(৫০) স্বামী : হানিফ হাওলাদাররা।

বিবাদী খাদিজা ওই জমি জবর দখল করার চেষ্টা কালে জমির আসে-পাশে দেশীয় আস্ত্র হাতুরী,দা,ছেনা, রড, বগি নিয়ে নাসির গাজীকে এলোপাতাড়ি হাতুরীপেটা করে রক্তাক্ত জখম করে বিবাদীরা ফেলে চলে যান। এমতাবস্থায় নাসিরের ডাক চিৎকারে এলাকাবাসী জখম অবস্থা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এর আগে বাদীরা জমি শান্তিপূর্নভাবে ভোগ দখল করতে গেলে বিবাদীগন আইন ভঙ্গের হুমকি প্রদান করেও থাকেন।

অভিযোগ সুত্রেজানা গেছে,বরগুনার আমতলী থানার অর্ন্তগত আরপাঙ্গাশিয়া ইউনিয়নের জে.এল ৪৯ নং তারিকাটা মৌজার এম ৫৩৮নং খতিয়ান ৪৪৭৫,৪৪৭৬,৪৪৭৭,৪৪৭৮,৪৪৭৯,৪৪৮০,৪৪৭৪,৪৪৫২,৪৪৮১,৪৪৪৮ নং দাগের মধ্যে জামির পরিমান ৪(চার) একর ও ৪৯ নং তারিকাটা মৌজার এস.এ ৬৭৮,৬৭৯,৬৮৩,৬৮৬,৬৮৭ নং দাগের ২০(বিশ) একর।এতে নামজারিসহ প্রাপ্ত হইয়া ভোগ দখলীয় মালিক নিযুক্ত বাদীরা রয়েছেন।

এ ব্যাপারে মো : ইব্রাহীম দেওয়ান বলেন, বিবাদীদের মা, খালা, নানীদের কাছ থেকে মজিবর দেওয়ান, হাবিবুর রহমানও চুন্নু দেওয়ান ও মোশারেফ দেওয়ান আমার বাবা ও চাচারা প্রায় ৭০ (সত্তর) বছর পূর্বে জমি ক্রয় করে। এছাড়াও এর মধ্যে কিছু জমি মজিবর দেওয়ান, হাবিবুর রহমানও) চুন্নু দেওয়ান ও মোশারেফ দেওয়ান ওয়ারিশ মালিক থাকে। বিবাদী খাদিজাগংরা বর্তমানে তাদের মা, খালার বিক্রি করা জমি জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে। বর্তমানে ওই জমির গাছপালা ও ফসল কাটতে গেলে বিবাদীগন বাদী পক্ষদের বাধা প্রদান করে ও হুমকি প্রদান করে।

আহত নাসির গাজী বলেন,গত রবিবার বিকাল ৩ টার দিকে তারিকাটায় আমার ক্রয় কৃত জমি ধান কাটতে গেলে ।ওই সময় বিবাদী খাদিজাসহ একাধিক মহিলারা এসে হাতুরী দিয়ে এলোপাতাড়ি পিটান দেন। এতে আমি মটিতে লুটে পরি।পরে স্থানীয়রা আমাকে আমতলী হাসপাতালে নিয়ে যায়। তবে
বিষয়টি নিয়া পূর্বে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠক করলেও বিবাদীগন রায় মানতে নারাজ।

তিনি আরো বলেন,এ ব্যাপারে এখন পর্যন্ত মামলা করিনি। আমি সুস্থ হবার পর মামলা করবো।

About bdpratinioto

Check Also

কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি, টাল

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *