Most Recent Post
Home / সারাদেশ / গ্রামাউসের উদ্যোগে ফুলপুরে ফ্রি অক্সিজেন সেবা

গ্রামাউসের উদ্যোগে ফুলপুরে ফ্রি অক্সিজেন সেবা

নুরুল আমিন  ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহের ফুলপুরে করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সার্ভিস শুভ উদ্বোধন। গ্রামীণ মানবিক উন্নয়নসংস্থা(গ্রামাউস) এই সেবামূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে। ক‌রোনা রোগী‌দের জন্যে গ্রামাউসের উদ্যোগে ফ্রী অক্সিজেন সিলিন্ডার সার্ভিস সেবা চালু হয়েছে। ২৭ শে জুলাই এই ফ্রী অক্সিজেন সিলিন্ডার সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।

গ্রামাউস নির্বাহী পরিচালক ও ‌জেলা প‌রিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব , পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জা‌য়েদ মাহবুব খান, প্রেসক্লাব সভাপ‌তি না‌জিম উ‌দ্দিন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন প্রমুখ।

 

 

দিন দিন করোনা রোগী বাড়ার কারণে অক্সিজেনের চাহিদাও বাড়ছে। গ্রামাউ‌সের এই কর্মসূচির আওতায় ১৭ জনের এক‌টি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম কাজ কর‌বেন। এখান থেকে করোনা আক্রান্ত রোগীরা জরুরী অক্সিজেন সেবা পাবেন ।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার, জনপ্রিয়তায় শীর্ষে ‘ভেলভেট রেস্টুরেন্ট’

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশ পাইপ এলাকায় গড়ে ওঠা “ভেলভেট রেস্টুরেন্ট” ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *