Most Recent Post
Home / আন্তর্জাতিক / লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা।

২০২৪ সালে ইসরায়েল লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলেও নিয়মিতই তারা সেই চুক্তি লঙ্ঘন করে আসছে। শুক্রবারের হামলা তাদের যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘনের প্রমাণ, বলছে আল জাজিরা।

এক প্রতিবেদনে এনএনএ জানিয়েছে, গতকাল শুক্রবার পূর্ব লেবাননের বেকা উপত্যকা ও রিয়াক শহরে বিমান অভিযান পরিচালনা করেছে ইসরায়েরের বিমানবাহিনী। এই দুই অভিযানে নিহত হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন ৩০ জন। আহতদের সবাইকে চিকিৎসার আওতায় আনা হয়েছে এবং আরও নিহত আছে কি না— তা জানতে অনুসন্ধান শুরু হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এক বিবৃতিতে অভিযানের সত্যতা স্বীকার করেছে। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, বেকা উপত্যকা ও রিয়াক শহরের সুনির্দিষ্ট কিছু স্থাপনায় হামলা করা হয়েছে। এই স্থাপনাগুলো সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করত।

বিমান অভিযান পরিচালনার কয়েক ঘণ্টা আগে লেবাননে ফিলিস্তিনি শরণার্থীদের সবচেয়ে বড় শিবির এইন এল-হিলওয়েহ- তে ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ২ জন। আইডিএফের বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, এইন এল-হিলওয়েহ শরণার্থী শিবিরি হামাসের গোপন কমান্ড সেন্টার ছিল— গোয়েন্দাসূত্রে এমন তথ্য জানার পরই সেখানে অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকার গোষ্ঠী হামাস-কে নির্মূলের অংশ হিসেবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর এক বছরেরও বেশি সময় ধরে বিমান ও স্থল অভিযানের পর ২০২৫ সালের নভেম্বরে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল।

তবে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। জাতিসংঘের তথ্য অনুসারে, নভেম্বর থেকে এ পর্যন্ত লেবাননে স্থল ও আকাশপথে ১০ হাজার বারেরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এসব হামলয় নিহত হয়েছেন কমপক্ষে ১০৮ জন। তাদের মধ্যে ১৬ জন শিশু এবং ২১ জন নারী আছেন।

About bdpratinioto

Check Also

মার্চে পরমাণু সমঝোতা ব্যর্থ হলে ‘ভয়ঙ্কর’ কিছু ঘটতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জানিয়েছেন, আগামী মার্চ মাসে ইরানের পরমাণু ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *